সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের সিএস আরএস আমি - অপূর্ব দাস সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের পরিসংখ্যান, জরিপ কি? সিএস আরএস এ এখনো তো আমি দূর্বা ঘাস আর শিউলি ফুল সাক্ষী প্রথম চুমাডা আমিই দিছি তোমারে পানের বাগানে ঘুরতে গিয়া পাখি দুইটারে দ্যাইখা কি কইছিলা, মনে আছে ? এমন সোহাগ পাইলে জীবনে ছাইড়া যাইবা না আমারে ঝড়ের দিনে কুপি বাতির শিখার মত দশ আঙুলের খোপে লুকায় রাখবা। মানুষ ক্যামনে পারে কইলজার ভিতর একটা ঘর তছনছ কইরা দিতে কয়ডা কইলজা লইয়া ঘুমায় মানুষ? চরের ডাকাইতরে দেখছিলাম অনেক বড় কইলজা ঐ কইলজা দিয়া কাউরে ভালোবাসতে পারে নাই, এমন কি একটা পাখিও। না হয় তুফানে ভাইঙ্গা গেল নাউয়ের গলুই, মানুষটা তো আর মরে নাই তারে কি একবারও দেখতে মন চায়না, কথা কইতে মন চায় না ঘুমাইতে মন চায় না একসাথে? মন কি তোমার রইদে শুকাইতে শুকাইতে বাত্তি কড়ই কাঠ হইয়া গেছে? নাকের সমান তুলসী গাছ হইলেও তো পারতা তুমি নিঃশ্বাস নিয়া বাঁচায় রাখতাম হৃৎপিণ্ড সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালাইয়া দেখতাম তোমার মুখ। তুমি তো আমারে ঘুমাইতেও দেও না বজ্র বিদ্যুৎ হইয়া গর্জন কর আকাশে নদীর কিনারায় নৌকার মাঝি ডাক দিয়া কয় ,কেউ কি আছো ঐ পাড়ে? ই-শ তুম...
এইচএসসি’র পরই শুরু করুন ক্যারিয়ার গঠনের স্বপ্নযাত্রা স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। স্কুল ও কলেজ জীবনের পর এখান থেকেই শুরু হয় ক্যারিয়ার গঠনের স্বপ্নপথের যাত্রা। বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীদের অনেকেরই জানা নেই কিছু বিষয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অনেকেরই চিন্তা থাকে কিভাবে প্রথম সেমিস্টারে ভাল রেজাল্ট করা যাবে? প্রথমেই শিক্ষার্থীকে বুঝতে হবে; বিগত সময়ে পড়ে আসা শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বিশ্ববিদ্যালয় অনেক বড় শিক্ষাক্ষেত্র। বিষয়ের পাশাপাশি ব্যবহারগত দিকটাও সম্পূর্ণ ভিন্নরকম। এমনকি শিক্ষার্থীদের কাছে শিক্ষকের প্রত্যাশার রকমটাও অন্যরকম। শিক্ষাদান ও গ্রহণের প্রক্রিয়াটাও ভিন্ন। প্রেক্ষিত বিবেচনায় প্রয়োজন শিক্ষার্থীর অতিরিক্ত আগ্রহ ও মনোযোগ। নিয়মতান্ত্রিকতা ও কাজের সময়কে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারা কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ভাল রেজাল্টের মূলমন্ত্র। এতে বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া যাবে, এটা ভাবলে ভুল হবে! এখা...