Skip to main content

Posts

Showing posts from 2018

এইচএসসি’র পরই শুরু করুন ক্যারিয়ার গঠনের স্বপ্নযাত্রা

এইচএসসি’র পরই শুরু করুন ক্যারিয়ার গঠনের স্বপ্নযাত্রা স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। স্কুল ও কলেজ জীবনের পর এখান থেকেই শুরু হয় ক্যারিয়ার গঠনের স্বপ্নপথের যাত্রা। বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীদের অনেকেরই জানা নেই কিছু বিষয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অনেকেরই চিন্তা থাকে কিভাবে প্রথম সেমিস্টারে ভাল রেজাল্ট করা যাবে? প্রথমেই শিক্ষার্থীকে বুঝতে হবে; বিগত সময়ে পড়ে আসা শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বিশ্ববিদ্যালয় অনেক বড় শিক্ষাক্ষেত্র। বিষয়ের পাশাপাশি ব্যবহারগত দিকটাও সম্পূর্ণ ভিন্নরকম। এমনকি শিক্ষার্থীদের কাছে শিক্ষকের প্রত্যাশার রকমটাও অন্যরকম। শিক্ষাদান ও গ্রহণের প্রক্রিয়াটাও ভিন্ন। প্রেক্ষিত বিবেচনায় প্রয়োজন শিক্ষার্থীর অতিরিক্ত আগ্রহ ও মনোযোগ। নিয়মতান্ত্রিকতা ও কাজের সময়কে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারা কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ভাল রেজাল্টের মূলমন্ত্র। এতে বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া যাবে, এটা ভাবলে ভুল হবে! এখা...

এইচএসসির পর কী পড়বেন কেন পড়বেন

এইচএসসির পর কী পড়বেন কেন পড়বেন? পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক: দেশের নামকরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের স্বপ্ন কার না থাকে। স্বপ্নপূরণ করতে এইচএসসি পাসের পর ভর্তি হতে পারেন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগরসহ দেশের সর্বোচ্চ মানের বিশ্ববিদ্যালয়গুলোতে। চার বছরের স্নাতক ডিগ্রি লাভের পর করতে পারবেন স্নাতকোত্তর। হতে পারবেন বিভিন্ন বিষয়ের স্পেশালিস্ট।বিজ্ঞানের শিক্ষার্থীরা কেউ বা কেমিস্ট আবার অনেকেই পদার্থবিদ্যায় পারদর্শিতা দেখিয়ে হতে পারেন বিজ্ঞানী। প্রাণিবিদ্যায় পড়ে হবেন প্রাণিবিদ। আবার উদ্ভিদবিদ্যা ও গণিতের মতো অনেক ভালো বিষয়গুলোতে হতে পারেন বিশেষজ্ঞ। ব্যবসায় শাখার শিক্ষার্থীদের পছন্দের বিষয় আইবিএ, বিবিএ অথবা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। কলা বিভাগের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করে হতে পারবেন অর্থনীতিবিদ। কেউবা আবার হয়ে যাবেন ইতিহাসবেত্তা, দার্শনিক। চারুকলা আর আইন অনুষদে পড়াশোনা করে হয়ে যেতে পারেন শিল্পী ও আইনজ্ঞ। পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়গুলোতে এমন আরও অনেক ভালো ভালো বিষয় আছে। এখানকার আরেকটি সুবিধা হল পড়াশোনার খরচ অত্যন্ত কম। থাকা খাওয়া...