Skip to main content

Posts

Showing posts from 2024

সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের সিএস আরএস আমি - অপূর্ব দাস

  সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের সিএস আরএস আমি -  অপূর্ব দাস সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের পরিসংখ্যান, জরিপ কি? সিএস আরএস এ এখনো তো আমি দূর্বা ঘাস আর শিউলি ফুল সাক্ষী প্রথম চুমাডা আমিই দিছি তোমারে পানের বাগানে ঘুরতে গিয়া পাখি দুইটারে দ্যাইখা কি কইছিলা, মনে আছে ? এমন সোহাগ পাইলে জীবনে ছাইড়া যাইবা না আমারে ঝড়ের দিনে কুপি বাতির শিখার মত দশ আঙুলের খোপে লুকায় রাখবা। মানুষ ক্যামনে পারে কইলজার ভিতর একটা ঘর তছনছ কইরা দিতে কয়ডা কইলজা লইয়া ঘুমায় মানুষ? চরের ডাকাইতরে দেখছিলাম অনেক বড় কইলজা ঐ কইলজা দিয়া কাউরে ভালোবাসতে পারে নাই, এমন কি একটা পাখিও। না হয় তুফানে ভাইঙ্গা গেল নাউয়ের গলুই, মানুষটা তো আর মরে নাই তারে কি একবারও দেখতে মন চায়না, কথা কইতে মন চায় না ঘুমাইতে মন চায় না একসাথে? মন কি তোমার রইদে শুকাইতে শুকাইতে বাত্তি কড়ই কাঠ হইয়া গেছে? নাকের সমান তুলসী গাছ হইলেও তো পারতা তুমি নিঃশ্বাস নিয়া বাঁচায় রাখতাম হৃৎপিণ্ড সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালাইয়া দেখতাম তোমার মুখ। তুমি তো আমারে ঘুমাইতেও দেও না বজ্র বিদ্যুৎ হইয়া গর্জন কর আকাশে নদীর কিনারায় নৌকার মাঝি ডাক দিয়া কয় ,কেউ কি আছো ঐ পাড়ে? ই-শ তুম...