এইচএসসি’র পরই শুরু করুন ক্যারিয়ার গঠনের স্বপ্নযাত্রা স্কুল, কলেজের পর বিশ্ববিদ্যালয়। এইচএসসির পর অলসভাবে সময় না কাটিয়ে নিজেকে ভবিষ্যতের কঠিন সময়ের জন্য প্রস্তুত করার এখনই সময়। বিশ্ববিদ্যালয় জীবন যে কোনো শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। স্কুল ও কলেজ জীবনের পর এখান থেকেই শুরু হয় ক্যারিয়ার গঠনের স্বপ্নপথের যাত্রা। বিশ্ববিদ্যালয়ে পা দেয়া শিক্ষার্থীদের অনেকেরই জানা নেই কিছু বিষয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অনেকেরই চিন্তা থাকে কিভাবে প্রথম সেমিস্টারে ভাল রেজাল্ট করা যাবে? প্রথমেই শিক্ষার্থীকে বুঝতে হবে; বিগত সময়ে পড়ে আসা শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বিশ্ববিদ্যালয় অনেক বড় শিক্ষাক্ষেত্র। বিষয়ের পাশাপাশি ব্যবহারগত দিকটাও সম্পূর্ণ ভিন্নরকম। এমনকি শিক্ষার্থীদের কাছে শিক্ষকের প্রত্যাশার রকমটাও অন্যরকম। শিক্ষাদান ও গ্রহণের প্রক্রিয়াটাও ভিন্ন। প্রেক্ষিত বিবেচনায় প্রয়োজন শিক্ষার্থীর অতিরিক্ত আগ্রহ ও মনোযোগ। নিয়মতান্ত্রিকতা ও কাজের সময়কে পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারা কলেজ পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের ভাল রেজাল্টের মূলমন্ত্র। এতে বিশ্ববিদ্যালয়ে সফল হওয়া যাবে, এটা ভাবলে ভুল হবে! এখা...
Fine the best career guidelines and Lucky Tips that may help you to figure out how to develop your career and which career may fit you or you don't no idea which way you build up your career